ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শিলাইদহ কুঠিবাড়িতে এবার বসছে না রবীন্দ্র মেলা: লোকসানের মুখে ব্যবসায়ীরা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা আয়োজনের অনুমতি না মেলায় হতাশা প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। স্বাধীনতার পর থেকে চলে আসা এই মেলার ধারাবাহিকতা এবারই প্রথম হোঁচট খেল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও মেলার অনুমতি না থাকায় বিপাকে পড়েছেন কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী। মাদারীপুর, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলনা, প্রসাধনী ও নানা পণ্যের বিক্রেতারা তাঁদের দোকান গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের আকস্মিক নির্দেশনায় তাঁরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, রবীন্দ্র মেলার সঙ্গে কুষ্টিয়ার মানুষের আবেগ জড়িত। মেলা না হওয়ায় উৎসবের আমেজ অনেকটা ম্লান হয়ে গেছে। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগাম প্রস্তুতি নিয়ে আসার পরও দোকান বসাতে না পারায় তাঁদের যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ তোলা অসম্ভব হয়ে পড়েছে। ফলে আগামীতে এই মেলায় আসার আগ্রহ হারিয়ে ফেলছেন বলে জানান অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ: ‘সূর্যের হাসি নেটওয়ার্কের’ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শিলাইদহ কুঠিবাড়িতে এবার বসছে না রবীন্দ্র মেলা: লোকসানের মুখে ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৫:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬