ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুতের ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল।

সভায় প্রধানমন্ত্রী বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।”

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, ভবিষ্যতে বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীসহ হাওরাঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬