ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ১৫৩

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগ জানিয়েছে, আটককৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবীতে ৩৩ জন, কাফরুলে ১৫ জন, শাহআলীতে ১৭ জন, দারুস সালামে ১৪ জন, ভাষানটেকে ৫ জন এবং রূপনগর থানায় ১৩ জন রয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ১৫৩

আপডেট সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬