ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানে ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’ নীতিগতভাবে অনুমোদিত

দেশের সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানের কাঠামোগত উন্নয়নে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের (পিএসসি) ২০২৬’ খসড়া নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ১৩তম সভায় এই অনুমোদন দেয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো সমুদ্রবক্ষে হাইড্রোকার্বন বা খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার চুক্তিকে আরও আধুনিক ও শক্তিশালী করা। এর মাধ্যমে সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে ভবিষ্যৎ বিনিয়োগ এবং কারিগরি কার্যক্রম সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, সভায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি-সংক্রান্ত একটি প্রস্তাব আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ, সরকারি বিদ্যুৎকেন্দ্র এবং যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পগুলো সরকারের ভর্তুকি সুবিধার আওতায় আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ফাইনালের পথ কি সহজ? সেমিফাইনালই মূল অগ্নিপরীক্ষা

সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানে ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’ নীতিগতভাবে অনুমোদিত

আপডেট সময় : ১০:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬