ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বাজেট বৃদ্ধি, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি চালু

শিক্ষার গুণগত মান এবং শিক্ষকতার মানোন্নয়নের লক্ষ্যে সরকার বাজেট বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘ব্রিংগিং লার্নিং টু লাইফ: ইনোভেশন্স ইন টিচিং, লার্নিং অ্যান্ড স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক গবেষণা ফলফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যে বাজেট বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, সরকারের লক্ষ্যগুলো বাস্তবায়িত করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এহছানুল হক মিলন আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের উন্নত ভবিষ্যতের জন্য অভিভাবকরা সর্বোচ্চ ব্যয় করছেন এবং সরকারও মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই উন্নত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের বিরতি ভেঙে সাদের নতুন কাজ ‘অ্যানি’, বিশ্বমঞ্চে নাজিফা তুষি

শিক্ষার মানোন্নয়নে বাজেট বৃদ্ধি, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি চালু

আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬