ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অবৈধ সম্পদ অর্জন ও আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ তার সহযোগীদের যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করেন। মামলাটির কার্যক্রম দীর্ঘদিন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনরায় এর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে তোফায়েল আহমেদসহ দুইজন আসামি পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে স্বেচ্ছাসেবক দল: শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ তুঙ্গে

অবৈধ সম্পদ অর্জন ও আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

আপডেট সময় : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬