ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্বামী ও পরিবারের সদস্যদের নামে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে। এসব অবৈধ সম্পদ গোপনের চেষ্টার অভিযোগ ওঠার পর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগে ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের ওপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালত। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে স্বেচ্ছাসেবক দল: শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ তুঙ্গে

সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬