ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা: ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ আগস্ট আদাবরের রিংরোড এলাকায় ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই মামলায় মাঞ্জিল হায়দারকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে ডিবি পুলিশ। একই দিনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় তাকে গত বছর বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে স্বেচ্ছাসেবক দল: শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ তুঙ্গে

পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা: ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রিমান্ডে

আপডেট সময় : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬