ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘদিনের কঠোর আন্দোলন ও সংগ্রামের ফলেই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ যে বিপুল ত্যাগ স্বীকার করেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ভবিষ্যতে গণতন্ত্রের পথে কোনো বাধা সৃষ্টি হলে দেশের মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দেওয়া নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যেকোনো জাতীয় সংকটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে স্বেচ্ছাসেবক দল: শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ তুঙ্গে

গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: দুদু

আপডেট সময় : ০৩:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬