ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জয়পুরহাটে কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎহীন ৭৫ গ্রাম, চরম দুর্ভোগে ৩০ হাজার গ্রাহক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বুধবার দুপুরে আঘাত হানা ঝড়ে অন্তত ৪৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অনেক স্থানে গাছ পড়ে তার বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে উপজেলার ৭৫টি গ্রামের প্রায় ৩০ হাজার গ্রাহক টানা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। মোবাইল চার্জ দিতে না পারায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ফ্রিজে থাকা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে একাধিক টিম মাঠে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরো এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি মাদরাসা ও হাফেজিয়া বোর্ড নিয়ে সরকারি উদ্যোগের প্রতিবাদে শিক্ষক পরিষদ

জয়পুরহাটে কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎহীন ৭৫ গ্রাম, চরম দুর্ভোগে ৩০ হাজার গ্রাহক

আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬