ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যা: তৃণমূলের দিকে আঙুল বিজেপির

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্তকে গুলি করে হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করে এর পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা পুলিশের তদন্ত রিপোর্টের ওপর আস্থা রাখছেন।

এদিকে, ঘটনার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতারা। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, রাজ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই খুনের ঘটনাটি ক্ষমতা প্রদর্শনের একটি অংশ। মধ্যমগ্রাম এলাকায় বুধবার রাতে এই হামলার সময় হামলাকারীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্তত চার রাউন্ড গুলি চলার পর গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যা: তৃণমূলের দিকে আঙুল বিজেপির

আপডেট সময় : ১০:০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬