ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা: হরমুজে টহল স্থগিত করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত নৌ-অভিযান থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার বা দেশটির ভূখণ্ড থেকে বিমান উড্ডয়নের অনুমতি না পাওয়ায় এই বিশেষ অভিযান স্থগিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিয়াদের আপত্তির মুখেই মূলত এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন।

সূত্র বলছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক এই অভিযানের বিষয়ে আগেভাগে কোনো সমন্বয় না থাকায় সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো বিস্ময় প্রকাশ করেছিল। যদিও রিয়াদ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে। হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক মিত্রদের বিষয়টি জানানো হয়েছিল, তবে মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা বলছেন, ট্রাম্পের ঘোষণার পর সমন্বয় করা হলেও অনেক ক্ষেত্রেই তা কার্যকর ছিল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই: ২৪ ঘণ্টায় দুই শীর্ষ নেতাকে গুলি করে হত্যা

সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা: হরমুজে টহল স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬