ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হিমালয়ের দেশে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, শুটিংয়ে যুক্ত হলেন নেপালি অভিনেত্রী

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর দৃশ্যধারণ শুরু হয়েছে নেপালের মনোরম সব লোকেশনে। পরিচালক কাজল আরেফিন অমির নির্দেশনায় সেখানে অংশ নিচ্ছেন কাবিলা, হাবু, পাশা, নেহাল ও আরেফিন চরিত্রের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা। এবারের সিজনে চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। সিরিজের ‘চ্যাপ্টার ১২’-এর গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য চিত্রায়িত হচ্ছে হিমালয় কন্যা নেপালে।

পরিচালনার পাশাপাশি এবারই প্রথম এই সিরিজের প্রযোজনার দায়িত্ব পালন করছেন অমি। তিনি জানান, খরচের কথা চিন্তা না করে গল্পের প্রয়োজনে এবং দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতেই পুরো টিমকে নিয়ে নেপালে ১০ দিনের শুটিং শিডিউল সাজানো হয়েছে। নেপাল থেকে অমি বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন অনেক কিছু কল্পনা করি। এবার সেই কল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক মানের একটি ওয়েব সিরিজের স্বাদ দিতেই আমাদের এই নিরলস প্রচেষ্টা।’

পরিচালক আরও জানান, ব্যাচেলর পয়েন্টের মূল অভিনয়শিল্পীদের একসঙ্গে ফ্রেমে দেখলে দর্শকরা যেমন আবেগপ্রবণ হন, তিনিও তেমনি নস্টালজিক হয়ে পড়েন। আসন্ন পর্বে দর্শকদের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। নেপালের শুটিংয়ে পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব ও পাভেলের পাশাপাশি দীর্ঘ বিরতির পর ফিরেছেন শামীম হাসান সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা চুক্তি: দীর্ঘ দেড় দশকের অচলাবস্থা নিরসনে নতুন আশার আলো

হিমালয়ের দেশে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, শুটিংয়ে যুক্ত হলেন নেপালি অভিনেত্রী

আপডেট সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬