ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দর্শক হৃদয়ে নাদের চৌধুরী: ‘বাবা’ চরিত্রে অভিনয় করে পাচ্ছেন অভূতপূর্ব সাড়া

শক্তিমান অভিনেতা ও পরিচালক নাদের চৌধুরী দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে সম্প্রতি একটি নাটকে তার অভিনীত ‘বাবা’ চরিত্রটি তাকে নতুন করে দর্শকদের ভালোবাসার শীর্ষে নিয়ে গেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ দৃশ্যে তার প্রয়াণ দর্শকদের এতটাই আবেগপ্রবণ করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে এখনো আলোচনার ঝড় বইছে।

সম্প্রতি ২০ দিনের আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেছেন এই গুণী শিল্পী। সেখানেও প্রবাসী দর্শকদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। নাদের চৌধুরী বলেন, ‘নাটকে আমার মৃত্যুর দৃশ্যটি প্রচার হওয়ার পর থেকে মানুষ যেভাবে আবেগ প্রকাশ করছে, তাতে আমি অভিভূত। দেশ-বিদেশের অগণিত মানুষ ফোন ও মেসেজ করে আমার খোঁজ নিচ্ছেন। দর্শকদের এই নিখাদ ভালোবাসা দেখে বারবার আমার চোখে পানি চলে আসছে।’

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, এই নাটকটি বর্তমান প্রজন্মের দর্শকদের আবারও টেলিভিশন পর্দার সামনে ফিরিয়ে এনেছে, যা বাংলা নাটকের জন্য এক বড় প্রাপ্তি। উল্লেখ্য, ১৯৮৯ সালে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করা নাদের চৌধুরী ‘বারোরকম মানুষ’ নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি ‘জ্বীন’ ও ‘লালচর’-এর মতো সিনেমা পরিচালনা করেও তিনি নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

দর্শক হৃদয়ে নাদের চৌধুরী: ‘বাবা’ চরিত্রে অভিনয় করে পাচ্ছেন অভূতপূর্ব সাড়া

আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬