প্রতিষ্ঠার দীর্ঘ দেড় যুগ পর নিজেদের প্রথম অ্যালবাম ‘গতিজড়তা’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ড গানপোকা। লোক ঘরানার সুর ও কাব্যিক কথার মিশেলে তৈরি এই অ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্যান্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কবি চঞ্চল মাহমুদের কথায় প্রথম গানটি প্রকাশের মাধ্যমে অ্যালবামের যাত্রা শুরু হয়েছে।
ব্যান্ডটির সদস্যরা জানান, নিজেদের ‘গানের শ্রমিক’ পরিচয় দিতেই তারা মে দিবসকে অ্যালবাম প্রকাশের জন্য বেছে নিয়েছেন। এই দীর্ঘ যাত্রাপথে হারানো দুই সদস্য মাহমুদ হাসান তারেক ও হাসনাত প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি মাসে একটি করে গান বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
রিপোর্টারের নাম 
























