ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ছড়ানো খবরকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিলেন কিয়ারা

কন্নড় সিনেমা ‘টক্সিক’-এ নিজের অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন—এমন গুঞ্জন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গীতু মোহনদাসের এই আলোচিত সিনেমাটি নিয়ে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল যে, কিয়ারা সিনেমার ‘ফাইনাল কাট’ দেখে অস্বস্তি বোধ করেছেন এবং কিছু অন্তরঙ্গ দৃশ্য সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন।

গতকাল এই খবরের প্রতিক্রিয়ায় কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবেদনের লিংক শেয়ার করে লিখেছেন, ‘একেবারেই বাজে কথা।’

টাইমস অব ইন্ডিয়া ও মিড-ডেসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, শুরুতে একটি সাহসী বা ‘বোল্ড’ দৃশ্যে অভিনয়ের সম্মতি দিলেও পরে কিয়ারা নাকি তাঁর মত পরিবর্তন করেন।

কিন্তু অভিনেত্রীর এমন সরাসরি প্রতিবাদের পর এটি স্পষ্ট যে, এ ধরনের দাবির কোনো ভিত্তি নেই। মূলত কিয়ারার ক্যারিয়ারের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন ডালপালা মেলছে।

উল্লেখ্য, ‘টক্সিক’ সিনেমার মুক্তি এরই মধ্যে কয়েক দফা পিছিয়েছে। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তা ৪ জুন নির্ধারণ করা হয়। তবে বর্তমান গুঞ্জন অনুযায়ী, মুক্তির তারিখ আবারও পিছিয়ে যেতে পারে।

ক্যরিয়ারের এই ব্যস্ত সময়ের মাঝে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় পার করছেন কিয়ারা; প্রথম সন্তানের মা হওয়ার পর বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। বিরতি কাটিয়ে ‘টক্সিক’ ও ‘ওয়ার ২’-এর মতো বড় প্রজেক্ট দিয়ে বড় পর্দায় তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

তিস্তা চুক্তি: দীর্ঘ দেড় দশকের অচলাবস্থা নিরসনে নতুন আশার আলো

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ছড়ানো খবরকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিলেন কিয়ারা

আপডেট সময় : ১০:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬