ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে দুই হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপি ও যুবদল নেতা-কর্মী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্তকারী সংস্থা ইতোমধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করেছে, যেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকে আসামি করা হয়েছে। মামলার অধিকাংশ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

সিরাজগঞ্জে দুই হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬