ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশে হামের প্রকোপ: একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুই জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮৪২ জন। দেশে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে এবং আক্রান্তদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

দেশে হামের প্রকোপ: একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬