ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী হয়রানি ও প্রতারণা বন্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল থেকে চালানো এই যৌথ অভিযানে দালাল চক্রের ৪৯ সদস্যকে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও শাহবাগ থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।
আটককৃতদের মধ্যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্ত বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি এবং আইসিইউ সুবিধাসহ উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বাইরের ক্লিনিকে নেওয়ার দালালরা রয়েছেন। দীর্ঘদিনের অভিযোগ ছিল, এই চক্রটি অসহায় রোগীদের বিভ্রান্ত করে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হাসপাতালের সেবার পরিবেশ নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























