কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ পালন করেছেন। সোমবার দুপুরে হোসেনপুর মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বিক্ষুব্ধ জনতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এর ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকাবাসী জানান, গত ১৬ মার্চ রাতে এইচএসসি পরীক্ষার্থী তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নিচ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























