ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে তার স্ত্রী ও ছেলে মিলে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে। ঘটনার পর পাশ্ববর্তী পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং মা-ছেলের রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও, ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে রুবেলের রক্তাক্ত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। নিহত রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে এবং তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে নিহত রফিকুল ইসলাম রুবেলের সঙ্গে তার স্ত্রী ও ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর রুবেল রাতের বেলা অন্য ঘরে ঘুমাতে যান। এই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম আরও জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

আপডেট সময় : ০৪:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬