ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কুমিল্লায় মাদক ও হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার, বিপুল মাদকদ্রব্য ও কাভার্ডভ্যান জব্দ

কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রোববার রাতে মো. সাখাওয়াত হোসেন ভূইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে কোতয়ালী মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকা থেকে মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিক (২৭)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে হত্যা মামলার আসামি টিপু (৩২)কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, সোমবার রাতে উত্তর রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

কুমিল্লায় মাদক ও হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার, বিপুল মাদকদ্রব্য ও কাভার্ডভ্যান জব্দ

আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬