আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী একটি প্রমোদতরিতে রহস্যময় হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমভি হনডিয়াস নামক ওই জাহাজে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধ যাত্রী অসুস্থ হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে মারা যান। পরবর্তীতে তার ৬৯ বছর বয়সী স্ত্রীও জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হান্টাভাইরাস মূলত ইঁদুরের বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া কণার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। প্রমোদতরির মতো আবদ্ধ স্থানে ভাইরাসটি দ্রুত সংক্রমণের অনুকূল পরিবেশ পায়। যদিও কোভিডের পর থেকে জাহাজে স্বাস্থ্যবিধি কঠোর করা হয়েছে, তবুও এমন মারাত্মক ভাইরাসের সংক্রমণ অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয় বলে তথ্য পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 
























