ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ডিসিদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতিমুক্ত সমাজ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী ডিসি সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সরকারপ্রধান স্পষ্ট করে বলেন, একটি জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা কায়েম করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের অঙ্গীকারগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর নির্দেশ দেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সুশাসন নিশ্চিত করতে দক্ষ ব্যবস্থাপনা ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দুর্নীতির প্রশ্নে সরকার কোনো আপস করবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে ডিসিদের আরও বেশি সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ডিসিদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ডিসিদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬