ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

লক্ষ্যমাত্রা থেকে সরে এল এনবিআর: ১ লাখ ২৪ হাজার কোটি টাকা কাটছাঁট

চলতি অর্থবছরের বিশাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা থেকে শেষ পর্যন্ত পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছর শুরুর লক্ষ্যমাত্রা এবং পরবর্তীতে বাড়ানো লক্ষ্যমাত্রা—উভয় ক্ষেত্রেই বড় ধরনের ঘাটতির মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। সংশোধিত লক্ষ্যমাত্রায় রাজস্ব আহরণের অঙ্ক ১ লাখ ২৪ হাজার কোটি টাকা কমিয়ে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় এক লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এই বিশাল ঘাটতি মেটানো অসম্ভব বুঝতে পেরেই লক্ষ্যমাত্রা কমানোর পথে হেঁটেছে কর্তৃপক্ষ। যদিও নথিপত্রে এই পরিবর্তন এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি কার্যকর করা হয়নি, তবে সংস্থাটি এখন ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলেও এনবিআরকে ১৬ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। গত অর্থবছরে যেখানে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৩ শতাংশ, সেখানে এই বিশাল প্রবৃদ্ধি অর্জন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে বড় কোনো জাদুকরী পরিবর্তন না আসায় রাজস্ব আদায়ের এই নতুন লক্ষ্যও উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে অতিবৃষ্টিতে থমকে আছে বোরো ধান সংগ্রহ, বন্যার শঙ্কায় কৃষক

লক্ষ্যমাত্রা থেকে সরে এল এনবিআর: ১ লাখ ২৪ হাজার কোটি টাকা কাটছাঁট

আপডেট সময় : ০৬:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬