চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে জুন ও জুলাই মাসে বর্ষাকাল হলেও বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখবে। এরপর ১৫ মে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে এবং তাপপ্রবাহের কবলে পড়তে পারে কিছু অঞ্চল।
আবহাওয়াবিদদের মতে, এবার বর্ষা মৌসুমের আগেই পশ্চিমা লঘুচাপ এবং জলীয়বাষ্পের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি মাসে পাঁচ থেকে ছয়টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের ঘূর্ণিঝড়ের ঝুঁকি আপাতত কম বলেই ধারণা করা হচ্ছে। ২০২৩ ও ২০২৪ সালের মতো টানা দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কাও এবার নেই।
রিপোর্টারের নাম 
























