ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুইসগেট নির্মাণে জলাবদ্ধতা কমবে, নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কেবল সিটি করপোরেশনের প্রচেষ্টায় পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়, এর জন্য নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। তিনি রোববার নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।

মেয়র জানান, গুলজারখালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন সুইসগেটের কারণে সাম্প্রতিক বৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুইসগেট নির্মাণ সম্পন্ন হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এছাড়া হিজড়া খাল ও জামালখান খালের সংস্কার কাজও দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি সাপ্তাহিক ভিত্তিতে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

সুইসগেট নির্মাণে জলাবদ্ধতা কমবে, নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

আপডেট সময় : ০৫:৪৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬