ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমের বিপ্লব: আট মাসে ৬৮টি সাঁকো ও সড়ক নির্মাণ

দীর্ঘদিনের অবহেলা আর অনুন্নত যাতায়াত ব্যবস্থার চিত্র পাল্টে দিতে অনন্য নজির স্থাপন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দারা। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে গত আট মাসে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬৮টি পুল ও একাধিক মাটির সড়ক নির্মাণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে দুর্গম গ্রামগুলোর হাজার হাজার মানুষের যাতায়াত এখন অনেক সহজ হয়ে গেছে।

জানা গেছে, ‘সবার আগে বলদিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্থানীয় কৃষক, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণরা ঐক্যবদ্ধ হয়ে এই উন্নয়নের কাজ শুরু করেন। সম্প্রতি বিন্না ও সোনারঘোপ গ্রামের সংযোগস্থলে তিনটি নতুন পুল নির্মাণের মাধ্যমে হিন্দু অধ্যুষিত চারটি গ্রামের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান করা হয়েছে। আগে যেখানে যাতায়াতে ৩০ মিনিট সময় লাগত, এখন সেখানে মাত্র ১০ মিনিটে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।

সংগঠনটির সদস্যরা প্রতি শুক্রবার ও শনিবার নিয়মিতভাবে রাস্তা ও সাঁকো মেরামতের কাজে অংশ নেন। সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ ও সম্পাদক সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি পেতেই তারা এই উদ্যোগ নিয়েছিলেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে অসম্ভবকে সম্ভব করা যায়, বলদিয়া ইউনিয়নের এই উন্নয়ন কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমের বিপ্লব: আট মাসে ৬৮টি সাঁকো ও সড়ক নির্মাণ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমের বিপ্লব: আট মাসে ৬৮টি সাঁকো ও সড়ক নির্মাণ

আপডেট সময় : ০৩:৩৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬