ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। এটি দেশের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে। সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পায়নি। কারণ এতে বিএনপি ও জামায়াতের মতামত প্রাধান্য পেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনও দায় নেয়নি। সনদ বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ-১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

‘রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে’

আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫