ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নতুন গানে কণ্ঠ দিলেন খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে নতুন একটি গান শুনতে পাবেন শ্রোতারা। ‘বাবা ছেলের গান’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস। সামছুল আলমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। বাবা ও ছেলের আবেগী সম্পর্কের গল্প নিয়ে তৈরি গানটি নিয়ে শিল্পী ও সুরকার বেশ আশাবাদী।

গানটি প্রসঙ্গে খুরশীদ আলম বলেন, বাবা ও ছেলের সম্পর্কের গভীরতা নিয়ে এমন কথা ও সুরের গান বর্তমানে খুব একটা শোনা যায় না। মোমিন বিশ্বাস এই প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী, তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লেগেছে। সুরকার অমিত চ্যাটার্জি জানান, খুরশীদ আলমের কণ্ঠের জাদু এখনো অমলিন, যা এই গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আসছে ঈদে গানটির মিউজিক ভিডিও ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শিল্পী মোমিন বিশ্বাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

নতুন গানে কণ্ঠ দিলেন খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

আপডেট সময় : ০৭:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬