ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবনের অজানা অধ্যায় নিয়ে নির্মিত হতে যাচ্ছে তিন পর্বের নতুন প্রামাণ্য ধারাবাহিক ‘ডায়ানা: দ্য আনহার্ড ট্রুথ’। প্রামাণ্যচিত্রটির মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়ানার ঘনিষ্ঠ বন্ধু ও সার্জন ড. জেমস কোলথ্রাস্টের সঙ্গে তার পাঁচ ঘণ্টার দীর্ঘ ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড, যা এতদিন ছিল লোকচক্ষুর আড়ালে।
২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে ডায়ানার নিজের কণ্ঠে উঠে আসবে তার রাজকীয় জীবনের ব্যক্তিগত সংগ্রাম, আত্মপরিচয়ের সংকট এবং রাজপ্রাসাদের অভ্যন্তরের অজানা অনুভূতিগুলো। ১৯৯৭ সালে প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৩০ বছর পূর্তিতে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি ডায়ানার মানবিক ও সংবেদনশীল সত্তাকে নতুন আঙ্গিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























