বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে আকিজ মটরস বাজারে নিয়ে এলো তিনটি নতুন উদ্ভাবনী পণ্য। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ‘পথিক’ ইলেকট্রিক অটোরিকশা, ‘টাইটান’ ইলেকট্রিক মটরসাইকেল এবং পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি উদ্বোধন করেছে। আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মটরসের সিইও শেখ আমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে পণ্যগুলো উন্মোচন করেন।
উন্মোচিত ‘পথিক’ অটোরিকশাটি বুয়েট কর্তৃক পরীক্ষিত এবং ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত। অন্যদিকে, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ডিজাইন করা ‘টাইটান’ মটরসাইকেলটি জ্বালানিমুক্ত রাইডিং নিশ্চিত করবে। এছাড়া নতুন লিথিয়াম ব্যাটারিটি একবার চার্জে ২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম এবং এটি দীর্ঘস্থায়ী কার্যকারিতার নিশ্চয়তা দেয়। আকিজ মটরস আশা করছে, এই আধুনিক পণ্যগুলো দেশের অটোমোবাইল খাতে নতুন মাইলফলক স্থাপন করবে।
রিপোর্টারের নাম 

























