ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নারী পরিচালক নিয়োগে ব্যর্থ ১৩১ কোম্পানিকে বিএসইসির হুঁশিয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হলেও ১৩১টি কোম্পানি তা এখনো কার্যকর করেনি। নির্ধারিত সময়ের মধ্যে এই বাধ্যবাধকতা পূরণ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির তথ্য অনুযায়ী, ১৬৩টি কোম্পানি ইতিমধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলেও বাকিদের ক্ষেত্রে গড়িমসি দেখা যাচ্ছে। কমিশন এ বিষয়ে সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে বিএসইসি কঠোর অবস্থানে যাবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

নারী পরিচালক নিয়োগে ব্যর্থ ১৩১ কোম্পানিকে বিএসইসির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬