ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

খাতুনগঞ্জে ৫ ব্যাংকে গ্রাহকদের তালা ও বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শাখায় বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছেন। রোববার সকালে পাওনা টাকা উত্তোলন ও ব্যাংকিং সেবায় অব্যবস্থাপনার অভিযোগে প্রায় দুই শতাধিক গ্রাহক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় অবস্থান নেন। তাদের অভিযোগ, সরকারি ঘোষণা সত্ত্বেও ব্যাংকগুলোর লেনদেন স্বাভাবিক হচ্ছে না এবং অযৌক্তিকভাবে ‘এয়ারকাট’ ব্যবস্থা চালু করে সাধারণ গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে। একপর্যায়ে উত্তেজিত জনতা চারটি ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালাবদ্ধ শাখাগুলোর গেট খুলে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

খাতুনগঞ্জে ৫ ব্যাংকে গ্রাহকদের তালা ও বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬