ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য: জামায়াত সেক্রেটারি জেনারেল

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও স্বাধীন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার সঠিক চিত্র তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সাংবাদিকদের নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি, হামলা বা মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার মতো ঘটনা অনভিপ্রেত। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর তিনি জোরারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য: জামায়াত সেক্রেটারি জেনারেল

আপডেট সময় : ০২:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬