ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তালতলীতে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

বরগুনার তালতলীতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা নিশ্চিত করতে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। ‘অতি-দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এই খাল পুনঃখননের ফলে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের হাজার হাজার প্রান্তিক কৃষক শুষ্ক মৌসুমে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন, যা ফসলের উৎপাদন খরচ কমিয়ে দ্বিগুণ ফলন নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এই উদ্যোগকে স্থানীয় কৃষি ও অর্থনীতির জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

তালতলীতে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬