দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক। কৃষির উন্নয়ন এবং কৃষকের সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমেই বাংলাদেশ একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, তিনি নিজে একজন কৃষকের সন্তান এবং নিজেও কৃষি কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। একসময় মানুষ কৃষক পরিচয়ে কুণ্ঠাবোধ করলেও বর্তমান সময়ে সেই চিত্র বদলে গেছে। এখন মানুষ গর্বের সঙ্গে নিজেদের কৃষকের সন্তান হিসেবে পরিচয় দেয়। এই ইতিবাচক মানসিক পরিবর্তনই দেশের অগ্রগতির বড় প্রমাণ।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’-এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে কোন অঞ্চলে কী পরিমাণ পণ্যের চাহিদা রয়েছে তা নির্ধারণ করা সহজ হবে। ফলে পরিকল্পিত উৎপাদনের মাধ্যমে কৃষকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। আগামীতে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 

























