সুনামগঞ্জের শাল্লায় অকাল পাহাড়ি ঢলে কৃষকদের সাজানো স্বপ্ন এখন পানির নিচে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উপজেলার ছায়া, কালিয়ারকোটা, ভরাম, ভান্ডাবিল, ভেড়াডহর ও উদগল হাওরের বোরো ধান তলিয়ে গেছে। ক্ষেতের ধান ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা বছরের খাদ্য নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় পড়েছেন স্থানীয় চাষিরা।
কৃষকদের অভিযোগ, সময়মতো বাঁধ রক্ষা না করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের অভাবেই প্রতিবছর তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হয়। কৃষি বিভাগ জানায়, শাল্লায় এবার ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো সহায়তা বা প্রণোদনা এলে তা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
রিপোর্টারের নাম 

























