চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার ভোরে রায়পুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী আরেকটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার মো. রবিউল হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা পেঁয়াজবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার রবিউল হোসেন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকের চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























