ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় চালক ও মালিকের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মিনিট্রাকের চালক ও মালিক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরিশালের কাজীরহাট থানার আন্দারমানিক গ্রামের মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার মনির খলিফা (২৮)। মোহাম্মদ আলী ওই মিনিট্রাকটির চালক ছিলেন এবং মনির খলিফা ছিলেন এর মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে চলন্ত একটি মিনিট্রাককে পেছন থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় চালক ও মালিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬