ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চান্দিনায় অসহায়দের মাঝে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

কুমিল্লার চান্দিনায় এফআর হিউম্যান কেয়ারের উদ্যোগে ৯টি অটোমিশুক, একটি অটোভ্যান, একটি অটোরিকশা, দুটি ছোট দোকান এবং ১৫টি সেলাই মেশিন অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফআর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান মোহাম্মাদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য। এ ধরনের উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আবদুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ আর হিউম্যান কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা কামাল ভূঁইয়া। অনুষ্ঠানে এফআর হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় বাস-সিএনজি দ্বন্দ্বে আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কা: মুখোমুখি মালিক ও শ্রমিক সংগঠন

চান্দিনায় অসহায়দের মাঝে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬