ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল, ঘর নির্মাণের উপকরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল, সেইসাথে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সরকারের এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সহায়ক হবে। অনুষ্ঠানে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬