কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
আটককৃত কনস্টেবল সজিব বেপারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কনস্টেবল সজিব বেপারী কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রিপোর্টারের নাম 
























