ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

প্রবাসীদের রেমিট্যান্স লুটে দুর্নীতিবাজরা: সংসদে বড় বড় কথা বলায় ক্ষোভ

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, দেশের অর্থনীতি মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। এক কোটি মানুষ পরিবার-পরিজন ছেড়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোতে শ্রম দিয়ে যে অর্থ পাঠায়, তা দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। অথচ সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে বসে বড় বড় কথা বলে, যা অত্যন্ত লজ্জাজনক।

শুক্রবার রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ১১ হাজার কোটি টাকা মেরে দেওয়া ব্যক্তিরাই যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেয়, তখন লজ্জা লাগে। তিনি প্রশ্ন তোলেন, আমরা একজন অর্থনীতিবিদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চেয়েছিলাম, কিন্তু সেখানে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে বসানো হয়েছে। গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে সবচেয়ে বেশি অর্থপাচার হয়, আর সেই খাতের একজন প্রতিনিধিকেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা ব্যক্তিদের পুনরায় ব্যাংকের মালিকানা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। দেশের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ব্যাংক খাতে লুটপাটের সুবিধাভোগীদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শ্রমিকসহ সাধারণ জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থানে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাষ্ট্রীয়ভাবে তা স্বীকৃতি পায়নি এবং পরবর্তী সময়ে তাদের সঙ্গে কার্যকর কোনো সংলাপ হয়নি। ফলে কলকারখানা বন্ধ, কর্মসংস্থান সংকট ও জীবনমানের অবনতি ঘটেছে। এই অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

প্রবাসীদের রেমিট্যান্স লুটে দুর্নীতিবাজরা: সংসদে বড় বড় কথা বলায় ক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬