ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘সরকার গঠনের অল্প সময়েই সব প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান’: সিংড়ায় আনু এমপি

নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বর্তমান সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। শুক্রবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক র‍্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু এবং পরিবেশ রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কাজগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী সংসদে তাঁর বক্তব্যে সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে অঙ্গীকার করেছেন, তা ইতিবাচক রাজনীতির প্রতিফলন। সিংড়াকে একটি আধুনিক, নিরাপদ ও নান্দনিক জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি জানান।

দলের নাম ব্যবহার করে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আনু এমপি বলেন, কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সিংড়া উপজেলা হাসপাতালের আধুনিকায়ন এবং চলনবিল অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অসহায় শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

‘সরকার গঠনের অল্প সময়েই সব প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান’: সিংড়ায় আনু এমপি

আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬