বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠা না করে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো মে দিবস এলে বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের কোনো আন্তরিকতা নেই।
ডা. ইরান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমিক শ্রেণি। অথচ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে আজ তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একদিকে সাধারণ মানুষ দুবেলা খাবারের জন্য হিমশিম খাচ্ছে, অন্যদিকে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে একটি শ্রেণি পাহাড়সম সম্পদের মালিক হচ্ছে। তিনি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক এস এম ইউসুফ আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকদের শোষণ করে যারা বিত্তবান হচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমিকের রক্ত ও ঘামের মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এই সভা থেকে।
রিপোর্টারের নাম 























