আসন্ন চীন সফরকে কেন্দ্র করে ইরান ইস্যুতে নিজের পরবর্তী কৌশল নির্ধারণে গভীর চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একাধিক সূত্র জানিয়েছে, এই সফরটি মার্কিন প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সফরটি কোনোভাবেই স্থগিত করতে আগ্রহী নয়। ইরানে সামরিক পদক্ষেপ নাকি কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সফরটি একটি বড় প্রভাবক হিসেবে কাজ করছে।
এদিকে, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইরান ইস্যুতে কঠোর অবস্থান, অন্যদিকে চীনের সঙ্গে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক—এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীন ইতোমধ্যে এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করলেও, ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে চীনের বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
রিপোর্টারের নাম 























