ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৪৫, আহত ১২ হাজারেরও বেশি

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে আরও ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন বলে শুক্রবার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এতে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি, কারাকাস সরকার ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়ম: কোটচাঁদপুর জামায়াত আমির বরখাস্ত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৪৫, আহত ১২ হাজারেরও বেশি

আপডেট সময় : ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬