ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

লেবাননেও ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করছে ইসরাইল, গাজার মতো ধ্বংসযজ্ঞের শঙ্কা

লেবানন যুদ্ধে ইসরাইল গাজার রাফাহ শহরের মতো ভয়াবহ ধ্বংসাত্মক ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য হলো লেবাননের জনপদগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এর ফলে সাধারণ মানুষ তাদের বসতভিটার আগের ভৌগোলিক অবস্থানও আর চিনতে পারবে না।

রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ম্যাগনিয়ারের মতে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করেছেন যে লেবাননেও তাদের রণকৌশল হবে সবকিছু ধ্বংস করা। এর আওতায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সব ধরনের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় বাসিন্দাদের ফিরে আসার কোনো সুযোগ না থাকে। মূলত যুক্তরাষ্ট্র পাশে থাকায় কোনো আন্তর্জাতিক জবাবদিহিতার তোয়াক্কা না করেই ইসরাইল এই বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও উল্লেখ করেন, গাজায় দীর্ঘ সময় ধরে একই ধরনের নৃশংসতা চালানো হলেও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে কোনো ধরনের শাস্তির আওতায় আনতে পারেনি। সেই দায়মুক্তির সুযোগ নিয়েই এখন লেবাননেও তারা একই ভয়াবহতা পুনরাবৃত্তি করছে। এই রণকৌশলের ফলে লেবাননের দীর্ঘদিনের সামাজিক ও ভৌগোলিক কাঠামো সম্পূর্ণ বিলীন হওয়ার পথে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

লেবাননেও ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করছে ইসরাইল, গাজার মতো ধ্বংসযজ্ঞের শঙ্কা

আপডেট সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬