ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, ১৭৫ মানবাধিকার কর্মীকে আটকের অভিযোগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানসীমায় গ্রিসের কাছাকাছি এলাকায় এই অভিযান চালিয়ে অন্তত ১৭৫ জন মানবাধিকার কর্মীকে আটক বা অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য ও অ্যাক্টিভিস্ট ইয়াসিন বেনজেলউন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ইসরায়েলি বাহিনী হঠাৎ করেই ত্রাণবাহী জাহাজগুলো ঘিরে ফেলে এবং সেখানে থাকা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর চড়াও হয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

বেনজেলউন আরও বলেন, গত কয়েক বছর ধরে ফিলিস্তিনে যে ভয়াবহ সহিংসতা চলছে, এখন তার শিকার হচ্ছেন ত্রাণকর্মীরাও। কেবল মানবিক সাহায্য নিয়ে যাওয়ার কারণে নিরপরাধ মানুষের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই ঘটনায় বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, ১৭৫ মানবাধিকার কর্মীকে আটকের অভিযোগ

আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬